ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি

মাদারগঞ্জ : অগ্নিকাণ্ডে কৃষক ওমর মিয়ার ক্ষতিগ্রস্ত বাসতবাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আগুনে পুড়েছে এক দরিদ্র কৃষকের বাড়িঘর ও গবাদি পশু। ১৩ জানুয়ারি, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তালতলা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ওমর মিয়া ওই এলাকার মৃত আব্দুস সোবহান মন্ডলের ছেলে। তার দাবি, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জানা যায়, ১৩ জানুয়ারি, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ওমর মিয়ার গোয়ালঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন প্রথমে গোয়ালঘরে এবং পরে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা লোকজন বের হতে পারলেও বসতঘরের আসবাবপত্র ও গোয়াল ঘরে থাকা একটি গরু, দুইটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দরিদ্র কৃষক ওমর মিয়ার পুরো পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওমর মিয়া বলেন, ১৩ জানুয়ারি, মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ করে গোয়ালঘরে আগুন লাগায় আমার ঘুম ভেঙে যায়। দ্রুত বসতঘরে থাকা পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসি। কিন্তু বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র এবং গোয়াল ঘরে থাকা একটি গরু, দুইটি ছাগল ও হাঁস-মুরগিগুলো বের করতে পারিনি। চোখের সামনেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারিনি।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি

আপডেট সময় ১০:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬