ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মেলান্দহ : শহীদ বুদ্ধিজীবী দিবনের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও জিন্নাতুল আরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর, রবিবার বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মেলান্দহ উপজেলা প্রশাসন।

বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সাংবাদিক শাহ জাহান আলমগীর, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক সাকিব আল হাসান নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় ১০:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫