জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবির সদস্যরা।
১৪ ডিসেম্বর, শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সাতানীপাড়া বিওপির বিজিবির সদস্যরা ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তঘেষা সোমনাথপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করেন।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতানীপাড়া বিওপির বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত সীমান্তের কাছে সোমনাথপাড়া এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যান মাদক কারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
সাতানীপাড়া বিওপির বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেন বলেন, মাদক উদ্ধারের পর বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















