ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর :  কর্মশালায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম। ছবি : বাংলারচিঠিডটকম

পরিবার পরিকল্পনা জীবন বাঁচায়, জীবন সাজায়- এ বাক্য দিয়ে শুরু হওয়া জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার বিস্তার বিষয়ক কর্মশালা ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পরিবার পরিকল্পনার ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী খানম। মৌসুমী খানম বলেন, বাল্যবিয়ে, নারী শিশু নির্যাতন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির উপকরণ সরবরাহের অপূর্ণতা, ব্যবহারবিধিসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে সরকরের জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম সফল হবে।

‘ছেলে হোক, মেয়ে হোক- দু’টি সন্তানই যথেষ্ট’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা আয়োজিত এবং জামালপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল ২০২৫–২০৩০ এর প্রচার ও বিস্তার শীর্ষক কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন কার্যক্রমের ফোকাল পারসন মো. রফিকুল ইসলাম তালুকদার।

নতুন জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল ২০২৫–২০৩০ বাস্তবায়ন, কর্মপরিকল্পনা গ্রহণ, এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত ও অভিজ্ঞতা সংগ্রহের মাধ্যমে আরও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করাই কর্মশালার মূল উদ্দেশ্য বলে বর্ণনা করা হয়।

কর্মশালায় পরিবার পরিকল্পনা সেবাকে আরও সহজলভ্য ও মানসম্মত করার জন্য প্রয়োজনীয় কর্মপদ্ধতি, সেবার গুণগতমান, তথ্যপ্রযুক্তির ব্যবহার, কৈশোরকালীন স্বাস্থ্য, মাতৃমৃত্যু হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের দিকগুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়। এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত গ্রহণ করে আগামীদিনের কার্যক্রমকে আরও সুসংহত করার বিষয়ে বিশেষ আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক (মাতৃ ও শিশু স্বাস্থ্য) ডাক্তার নাসির আহমেদ, জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সূচনা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা কামরুন্নাহার, বাংলারচিঠিডটকমের সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাঠকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫