ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সরিষাবাড়ী : গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতলে নেয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চর নলসোন্ধা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে ৮ ডিসেম্বর, সোমাবর দুপুরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- হোসেন আলী, ইসহাক মিয়া, ফরিদ উদ্দিন, রিপা আকতার, আব্দুল কাদের, বকুল মিয়া, সনেকা বেগম, সিয়াম রহমান, শামীম মিয়া, জাহিদ হাসান, শফিকুল ইসলাম, আব্দুল করিম মণ্ডল, রহিম মণ্ডল, কবির উদ্দিন হেলেনা বেগম। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পিংনা নলসোন্ধা এলাকায় ইসহাক ও তার ভাইদের একই এলাকার এমদাদুলের পরিবারের মধ্যে ২০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৮ ডিসেম্বর এমদাদুলের পক্ষের লোকজন ওই জমিতে হাল চাষ করতে যান। এ সময় ইসহাক ও তার লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন ইসহাক আলী বলেন, আওয়ামী লীগের দাপটে ১৫ বছর ধরে জমি দক্ষল করে আছেন এমদাদুল ও তার লোকজন। এলাকায় সালিস হলেও তারা সাড়া দিতেন না। ৮ ডিসেম্বর ফের জমিতে হালচাষ করতে গেলে আমরা বাঁধা দেই। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের লোকজনকে মারধর করে। এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে প্রতিপক্ষ এমদাদুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন সাড়া দেননি।

সরিষাবাড়ী থানার দ্বায়িত্বরত উপ-পদির্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ১০:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫