মো. হাবিবুর রহমান বাদশাকে সভাপতি ও মো. লিটুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দল জামালপুর জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার মনু ও সদস্য সচিব আইনজীবী মো. মাহফুজুর রহমান এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. লিটু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দল জেলা শাখার আজ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমি কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার মনু ও সদস্য সচিব আইনজীবী মো. মাহফুজুর রহমান ও জামালপুর-৫ সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এবং রিকশা, ভ্যান, অটো চালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষারকে ধন্যবাদ জানাই।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















