ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু

দেওয়ানগঞ্জ : কানুক মিয়া ও কমল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে ৭ ডিসেম্বর, রবিবার দুপুরে ইঁদুর মারার বিষবড়ি খেয়ে কানকু মিয়া ও কমল মিয়া মারা গেছেন।  কানকু মিয়া বানিয়াপাড়া গ্রামের মবজলমিয়ার ছেলে এবং কমল মিয়া পোড়াভিটা গ্রামের পচা সেখের ছেলে। তারা সম্পর্কে বিয়াই হন।।

জানা গেছে, ৭ ডিসেম্বর, দুপুরে কমল মিয়া যান কানকু মিয়ার বাড়িতে বেড়াতে। তারা দুপুরের খাবার শেষে দু’জনের পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। গ্যাস্টিকের ওষুধ ভেবে ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ সেবন করেন তারা। এরপর তাদের বুকে জ্বালাপোড়া ও বমি শুরু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের জরুরি চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেয়ার পথে মারা যান কানকু মিয়া ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ ডিসেম্বর সকালে কমল মিয়া মারা যান। পরে পৃথক জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, মৃত দুই ব্যক্তির পরিবার থানায় কোন অভিযোগ করেননি। বিনাময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করেছে। তবে এ ঘটনায় থানায়  অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ১০:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫