ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জ : সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম. রশিদ্দুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম রশিদ্দুজ্জামান মিল্লাত বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যতই ষড়যন্ত্র করুক তারা পার পাবে না। নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে।

৪ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন বিএনপিনেতা এম. রশিদ্দুজ্জামান মিল্লাত।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাজীয় সংসদ নির্বাচনে আমাদের ধানের শীষ প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে। আপনারা জাতির বিবেক আপনাদের লিখুনিতে দেশ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি। তাই সুষ্ঠু নির্বাচনে আপনাদের ভূমিকা ও সহযোগিতা কামনা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর অসীম মেহেরবানিতে আগের চেয়ে এখন অনেকটা সুস্থ রয়েছেন। তার শারীরিক পরীক্ষায় ভালো রিপোর্ট আসছে। তার জন্য সবার কাছে দোয়া কামনা করি।

এ সময় অন্যান্যের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদ বিন আনোয়ার সজীব। এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ১১:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫