সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ২ ডিসেম্বর, মঙ্গলবার আছর নামাজের পর উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপি ঝালোরচর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন ঝালোরচর বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মো. হযরত আলী।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছইম উদ্দিন। এতে ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি হামিদুল ইসলাম, একরামুল হক চান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য তারিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবীর, যুবদলতা আব্দুল মুন্নাফ, আমিরুল হক, আলম মিয়া, কামরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আলোচনায় বিএননিনেতা ছইম উদ্দিন বলেন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসহীননেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রযেছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার আশু রোগমুক্তি ও সুস্হতা কামনা করছি।
সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাহাদুবাদ ইউনিয়নবাসীসহ দেশের সর্বস্তের পেশা জীবীদের কাছে দোয়া কামনা করার জন্য অনুরোধ করছি। ইউনিয়ন যুবদলের আহবায়ক হুময়ন কবির বলেন, গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্হ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।
দোয়া মাহফিলে বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 

















