ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নকলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

নকলা : আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা উপজেলা খাদ্য গুদামে ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ২ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে।

আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. খলিলুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. খোরশেদুর রহমান, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. গোলাম সারোয়ার, খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক, কৃষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

এ সময় ইউএনও মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকার ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে। আমন মৌসুমে যাতে কোন প্রকার অনিয়ম না হয়, সেই বিষয়ে প্রশাসন সতর্ক আছে। প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ধান-চাল সংগ্রহ নিশ্চিত করা হবে।

উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, উপজেলায় এবার ১১৯ মেট্রিক টন ধান এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০৮ মেট্রিক টন। একজন কৃষক ৩৪ টাকা কেজি ধরে ৩ মেট্রিক টন ধান গোদামে বিক্রয় করতে পারবেন। চুক্তিবদ্ধ ১০টি চালকল মালিক ৫০ টাকা কেজি দরে চাল সরবরাহ করবেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নকলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

আপডেট সময় ১১:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫