ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাদারগঞ্জে জামায়াত নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাদারগঞ্জ :  জামায়াত নেতা পরাগ আহম্মেদের বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াত নেতা পরাগ আহম্মেদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১ ডিসেম্বর, সোমবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পূজাঘাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরাগ আহম্মেদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। তার দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর দুপুরে পরাগ আহম্মেদের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার ফলে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়াতে পারেনি।

ক্ষতিগ্রস্ত পরাগ আহম্মেদ বলেন, অগ্নিকাণ্ডে ঘরের দুটি কক্ষের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, চাল ও জমির গুরুত্বপূর্ণ কাগজসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুপুরে হঠাৎ বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাদারগঞ্জে জামায়াত নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১০:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫