ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নকলায় বন্ধ হল অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে

নকলা : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। ৩০ নভেম্বর, রবিবার বিকালে উপজেলার উরফা ইউনিয়নের উরফা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উরফা গ্রামের মো. এরশাদুল হক তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিয়ের আয়োজন করেন। বিষয়টি গোপন তথ্যের ভিত্তিতে জানার পর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।  এ সময় বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭–এর ৮ ধারায় মো. এরশাদুলকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কন্যাকে বিয়ে দেওয়া হবে না মর্মে কন্যার বাবার অঙ্গীকার নেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এ প্রতিবেদককে বলেন,  বাল্যবিয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও এ ধরনের অপরাধ রোধ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নকলায় বন্ধ হল অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে

আপডেট সময় ১০:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫