সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ২৯ নভেম্বর, শনিবার রাতে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন সাতপোয়া মধ্যপাড়া ইউনিটের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির সভাপতি মো. আজিম উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সমাজ কল্যাণ সম্পাদক আমজাদ হোসেন, সদস্য হারুন অর রশিদ, রুহুল আমিন সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি ও সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল এহছান শাহীন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল হাসান শিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, যুগ্মআহবায়ক আনিছুর রহমান খোকন।
এ সময় জামালপুর জেলা বিএনপির সভাপতি ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রযেছেন। তার অবস্থা সংকটাপন্ন। আমরা তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।
তিনি আরও বলেন, একই সাথে তার আশু রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীর সর্বস্তরের বিএনপি ও অঙ্গসহযোগী দলের নেতা-কর্মীদের দোয়া করার জন্য আহ্বান জানানো হয়েছে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















