ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

জামালপুর : কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তার নিজ দপ্তরে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় তার উপর ন্যাক্কারজনক হামলা ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কর্মকর্তা-কর্মচারীরা। ৯ নভেম্বর, রবিবার বিকালে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. ছানোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াসমিন, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান বলেন, শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা রবি মৌসুমের প্রণোদনা বিতরণের সময় একজন দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তার উপর হামলা করে। এই হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা সরকারি কাজ পালন করতে গিয়ে এই ধরনের হামলার শিকার হবো এইটা মোটেও কাম্য নয়।

তিনি আরও বলেন, দোষী ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। শুধু দলীয় পদ থেকে বহিষ্কার করলেই হবে না। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যাতে বাংলাদেশের কোথাও এই ধরনের অপরাধ করতে কেউ আর সাহস না পায়। আমরা সরকারি কর্মকর্তারা সরকারের বিধি-বিধান মেনেই কাজ করি। কেউ সরকারি কাজে ব্যাঘাত ঘটাবে এটা কাম্য নয়।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনের কার্যক্রমে আমরা মোটেও সন্তুষ্ট নই। আমাদের দাবি ছিল দুষ্কৃতিকারীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তাকে ধরতে পারে নাই। নকলা উপজেলা কৃষি কর্মকর্তা বাদী হয়ে হামলাকারীর বিরুদ্ধে নকলা থানায় একটি মামলা করেছেন।

মানববন্ধনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৯:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫