ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে জাতীয় পার্টির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর : মতবিনিময় সভামঞ্চে জাতীয় পার্টির নেতা জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় পার্টি জামালপুর সদর উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যােগে ৮ নভেম্বর, শনিবার বিকালে জামালপুর শহরের ডাকপাড়ায় সেতুলী বেম্বো গার্ডেনে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহবায়ক ডাক্তার ইয়াসিন আলী আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন খান।

জাকির হোসেন খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে রাজ নামের এক নেতা মারা যান। তার জানাজা নামাজে যাওয়ার মত কোন অবস্থা ছিল না। তার পরেও আমরা প্রায় ৫০-৬০ জন লোক সেই জানাজায় গিয়েছিলাম। আমার কাছে যদি কোন সংবাদ আসে কোন নেতা-কর্মী মারা গিয়েছে। আমি কিন্তু সাথে সাথে জেলা বা উপজেলার নেতৃবৃন্দকে খবর দেই। খবর পেয়ে অনেকে যাওয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, আমাদের নেতা-কর্মী মারা গেলে যে যায় না, সেইটা পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেই বিষয়ে সবাই খেয়াল রাখবেন। গত বছর আমরা উপজেলার কমিটিগুলো করেছিলাম। তখন দুয়েকজনের সাথে একটু মনোমালিন্য হয়েছিল। এখন আমাদের ক্রান্তি কাল। কারও সাথে মান অভিমান করার সময় না। এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।

জাকির হোসেন খান বলেন, আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতি করেন। আমরাও জাতীয় পার্টির রাজনীতি করি। এখান থেকে সরে আসার কোন সুযোগ নেই। জামালপুর জেলার সবচেয়ে গুরুত্ব বহন করে এই সদর উপজেলা। উপজেলায় তিন বছরের জন্য কমিটিটা করব। সময় আছে যথেস্ট। যারা সদর উপজেলা গোছাতে পারবেন তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করব। পুরনো যারা আছেন তাদের নিয়ে কমিটি করবেন। কোন প্রকার সজনপ্রীতি করা যাবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহাম্মেদ মুক্তি, জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহবায়ক আইনজীবী আনিছুর রহমান মানিক, কাজী খোকন, আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদস্য প্রকৌশলী আব্দুল লতিফ, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আকরাম হোসেন, জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

মতবিনিময় সভায় জাতীয় পার্টি জেলা, সদর উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরে জাতীয় পার্টির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫