ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর কমিউনিটির অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদসহ শহর পরিচ্ছন্নতা অভিযান

জামালপুর : পরিচ্ছন্নতা অভিযানের শোভাযাত্রার আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরিষ্কার-পরিচ্ছন্ন শহর ও গ্রাম আমাদেরই গর্ব এ আওয়াজ তুলে বৃহস্পতিবার জামালপুর ব্রহ্মপুত্র নদসহ পৌর এলাকার সড়ক, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস কক্ষ ও প্রতিটি আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে ক্যম্পেইনের আয়োজন করা হয়।

এ অভিযানে উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম। অভিযানে অন্যান্যের মধ্যে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জামালপুর এপির ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার উজ্জল পেট্রিক কোরাইয়া, পার্টনারশিপ সমন্বয়কারী সত্যভ্রত বিশ্বাস, উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, এসএমপি ব্যবস্থাপক শাহজাহান মিয়া, শিক্ষক আমির উদ্দিন, জেলা ক্যাব সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিডি ক্লিনের সমন্বয়ক মেহেদী, অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, রিকশাচালক শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, নগর উন্নয়ন কমিটির সদস্যগণ, যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্য, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রতিনিধি, তৃতীয় লীঙ্গের জনগোষ্ঠী, ওয়ার্ল্ড ভিশন, উন্নয়ন সংঘের কর্মকর্তা ও কর্মীসহ দেড় শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন।

জামালপুর : ব্রহ্মপুত্র নদের পাড়ে পরিচ্ছন্নতা অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

পরিচ্ছন্নতা অভিযানের আগে ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে গিয়ে সমবেত হন সবাই।

উদ্বোধনী বক্তৃতায় পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন, এই পৌর শহর আমাদের সকলের। আমরা যদি যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনে রাখি তাহলে শহরটা পরিচ্ছন্ন থাকবে। আমাদের পরিচ্ছন্নতাকর্মী নির্দিষ্ট জায়গা থেকে গাড়িতে করে ময়লা এনে ডাম্পিং স্টেশনে রাখবে।

তিনি আরও বলেন, মানুষের অসচেতনতার কারণে আজ ব্রহ্মপুত্র নদসহ জলাশয়গুলো প্লাস্টিক, পলিথিনসহ অপচনশীল ও বিষাক্ত আবর্জনা ফেলে পানি দূষিত করা হয়েছে। সুন্দর একটা নগর গড়ে তুলতে চাই। উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশনের মত অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে পৌরসভার পক্ষে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সহজ হবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন একটি অসাধারণ উদ্যোগ। পরিচ্ছন্নতার কাজটি ধারাবাহিক রাখতে হলে ব্যক্তিগত সচেতনতা এবং নৈতিকতাবোধ জাগ্রত রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই বাণী আমাদের সকলের চেতনায় ধারণ করতে হবে।

সংক্ষিপ্ত আলোচনা শেষে স্মারক বেলুন উড়িয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপস্থিত সবাই ব্রহ্মপুত্র পাড়ে ময়লার ভাগাড় অপসারণে অংশ নেন।

অপরদিকে একই দিনে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের প্রেরণায় ও কারিগরি সহযোগিতায় জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড এবং লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে একযোগে স্থানীয় জনগণের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নগর ও গ্রাম উন্নয়ন কমিটি, যুব ও শিশু ফোরাম এবং এলাকার জনগণ।

জানা যায়, ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ তাদের প্রতিটি কর্মএলাকায় এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করে। প্রতি মাসের ছয় তারিখে এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে সংস্থা দুটির প্রতিনিধিরা জানান।

জামালপুর : পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুর কমিউনিটির অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদসহ শহর পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৮:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫