ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামপুরে কাটাখালি নদী ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার

ইসলামপুর : কাটাখালি নদীতীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর শাখা কাটাখালি নদীতে হঠাৎ তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাই প্যাচ কাটাখালি গ্রামে গত কয়েকদিনে ঘরবাড়ি, ফসলি জমি যমুনাগর্ভে বিলীন হওয়ায় কৃষকেরা মানবেতর জীবন যাপন করছেন।

অসময়ে যমুনা তিন কিলোমিটার জুড়ে ভাঙনের কারণে আতঙ্কে দিন কাটছে স্থানীয় মানুষদের। ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের শতাধিক পরিবার। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, জীবিকার অবলম্বন ফসলি জমি। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, প্রতি বছরই ভাঙনের ভয় নিয়ে থাকতে হয়। এবার তো হঠাৎ করে অসময়ে নদী ভাঙতে শুরু করেছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হোক। শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকিব বলেন, হঠাৎ করেই এই নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ফসলি জমি ঘরবাড়ি নদীতে চলে গেছে। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ভাঙনের খবর পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। দ্রুত ভাঙন রোধে বালুর বস্তা ফেলার জন্য অনুরোধ জানিয়েছি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান এ প্রতিবেদককে বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইসলামপুরে কাটাখালি নদী ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার

আপডেট সময় ০৮:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫