ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ : আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চোরাচালন প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৮ এপ্রিল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

উপজেলা চোরাচালন প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা। সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বিজিবির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মনজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ।

সভায় খাপড়াপাড়া ও চর আইরমারী দশানী নদীতে নির্মিত বাঁধ অপসারণ করা ও ফসল রক্ষা, এসএসসি পরীক্ষায় নকল রোধে কার্যকর ব্যবস্থা নেয়া, সীমান্তে চোরাচালান রোধ করা, মাদকের ব্যাপারে পদক্ষেপ নেয়া, মাইছানির চর নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫