ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

সরিষাবাড়ীতে যুবদলনেতা ও তার বাবাকে পিটিয়ে আহত

সরিষাবাড়ী : হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ হাসান ফরহাদ ও তার বাবা আব্দুল বারেক।–কোলাজ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ ও তার বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

২২ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল এলাকায় জয়নাল মন্ডলের দোকানের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।

জাহিদ হাসান ফরহাদ উপজেলার পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও তার বাবা আব্দুল বারেক ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল থেকে রগনাথপুর রাস্তা সংস্কার কাজের ঠিকাদারি কাজ পায় যুবদল নেতা ফরহাদ হোসেন। ২২ এপ্রিল সকালে রাস্তার কাজের ইট বালুর টাকা দিতে যায় সে। এসময় তার গতিপথ রোধ করে কয়েকজন বখাটে যুবক। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি বাঁধে । একপর্যায়ে দুর্বৃত্তরা বিক্ষুব্ধ হয়ে যুবদল নেতা ফরহাদকে পিটিয়ে আহত করে। এসময় তার বাবা এগিয়ে আসলে তাকে পিটিয়ে হাত ভেঙে দিয়ে দৌড়ে চলে যায়। পরে স্থানীয়রা ফরহাদ ও তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির বলেন, জমাজমি নিয়ে প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটি ছিলো। সেই জের ধরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদকে মারধর করেছে শুনেছি। রোগীর খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে যুবদলনেতা ও তার বাবাকে পিটিয়ে আহত

আপডেট সময় ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫