ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মসজিদের জমি দখল, কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন

বকশীগঞ্জ : মসজিদের জমি দখল, কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মসজিদের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শনিবার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মধ্যপাড়া এলাকাবাসীর উদ্যোগে হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, মাওলানা ছাইদুর রহমান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ বেলাল হোসেন। বক্তারা বলেন, স্থানীয় ইউসুফ আলী ও আবদুল জলিল নামে দুই ব্যক্তি বীরগাঁও মধ্যপাড়া জামে মসজিদের ওয়াক্ফকৃত জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেন। তাদের বার বার বলা হলেও তারা দখল ছেড়ে দেননি। এ ছাড়াও মসজিদ সংলগ্ন কবরস্থানের জমি অন্যত্র বিক্রি করে দেন কবরস্থানে দান করা জমির মালিক আব্দুল জলিল। এরই প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর এই মানববন্ধন।

বক্তারা মসজিদের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে কবরস্থানের জমি বিক্রি করায় আব্দুল জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী

মসজিদের জমি দখল, কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৬:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫