ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

দেওয়ানগঞ্জে এক হিন্দু নারীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রী স্থানীয় একজন হিন্দু নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ১১ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারে এ ঘটনা ঘটায় তিন বখাটে যুবক। তাদের বিরুদ্ধে ১৯ এপ্রিল শনিবার থানায় মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে জানান, তার স্বামী সৌদি প্রবাসী। ১১ এপ্রিল বিকালে উপজেলার কাঠারবিল বাজারে তার বড় জা, ভাতিজা-ভাতিজিদের সঙ্গে নিয়ে মোবাইল ব্যাংকিং দোকান থেকে টাকা তুলে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় তিন বখাটে যুবক তাদের সামনে আসে এবং একজন তাকে জড়িয়ে ধরে। এ সময় তিনি চিৎকার দিলে লোকজন আসতে দেখে বখাটেরা দ্রুত পালিয়ে যায়।

তিন বখাটের মধ্যে উত্তর সাপমারী গ্রামের আব্দুস ছালামের ছেলে আলমগীর ওই নারীকে জড়িয়ে ধরেছিল। এ সময় সঙ্গে ছিল জাহাঙ্গীরের ছেলে সোহাগ ও নূর আলীর ছেলে নাইমুল ইসলাম। তাদের বাড়ি উত্তর কাঠারবিল গ্রামে।

এ ঘটনাটি নিয়ে স্থানীয় মুরুব্বিরা সালিশের নামে টালবাহানা শুরু করেন। সালিশ বসলেও বখাটে ওই তিন যুবক উপস্থিত না হওয়ায় সালিশ স্থগিত করা হয়। এরই মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বখাঠেদের শাস্তির দাবিতে সরব হয়ে উঠেন স্থানীয়রা।

ভুক্তভোগী ওই নারীর শাশুড়ি এ প্রতিবেদককে বলেন, আমরা হিন্দু। আমাদেরও মানসম্মান আছে। বাজারে বউরা গেছে, তাদের জড়িয়ে ধরা জঘন্য অপরাধ। ঘটনার কয়েকদিন পার হলেও কোনো বিচার নেই, মেম্বার ও মুরুব্বিরা টালবাহানা করছেন। আমি এ ঘটনার বিচার চাই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ওই নারী তাকে যৌন নিপীড়নের অভিযোগে তিন বখাটে আলমগীর, সোহাগ ও নাইমুল ইসলামকে আসামি করে ১৯ এপ্রিল শনিবার থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে এক হিন্দু নারীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় ১০:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫