ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ওয়েস্ট ইন্ডিজের জয়ের পরও বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

ভারতের মাটিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

১৯ এপ্রিল শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রান রেট বিবেচনায় বাংলাদেশকে টপকে যেতে পারেনি ক্যারিবীয়রা।

থাইল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৬৭ রান ১০ ওভারের মধ্যে স্পর্শ করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। আর যদি ১০ ওভারের মধ্যে ম্যাচ জিততে না পরে তাহলে রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে ম্যাচ জয়ের আগে ১১ ওভারের মধ্যে অন্তত ১৭২ রান করতে হতো ক্যারিবীয়দের।

রান তাড়া করতে নেমে ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৬ রান। জয়ের বন্দরে পৌঁছানোর আগে ১১তম ওভারে ক্যারিবীয়দের তুলতে হতো আরও ১৬ রান, অর্থাৎ অন্তত ১৭২ রান। কিন্তু ১১তম ওভারের প্রথম ৫ বলে ১২ রান তুলে জয় নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের রান রেট টপকে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

৫ ম্যাচে ৬ পয়েন্ট ও ০.৬৩৯ রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাছাই পর্ব থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ৫ ম্যাচে ৬ পয়েন্ট ও ০.৬২৬ নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় ওয়েস্ট ইন্ডিজের। ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে নাম লেখায় পাকিস্তান।

লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৬.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয় থাইল্যান্ড। দলের হয়ে নাথাকান চানথাম সর্বোচ্চ ৬৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আফি ফ্লেচার ৪টি উইকেট নেন।

জবাবে ১০.৫ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হিলি ম্যাথুজ ২৯ বলে ৭০ রান করেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজের জয়ের পরও বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

আপডেট সময় ১০:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫