ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ইসরাইল একাই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চায়

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরেনি ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই ‘সীমিত পরিসরে’ হামলা চালাতে চায় দেশটি। ইসরাইলি এক কর্মকর্তা এবং এর সাথে সংশ্লিষ্ট আরো দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে শনিবার সিনহুয়া এই কথা জানায়।

‘নিউইয়র্ক টাইমস’-এর উদ্ধৃতি দিয়ে ১৯ এপ্রিল শনিবার সিনহুয়া এই খবর জানায়।

১৯ এপ্রিল প্রকাশিত সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, আমেরিকা আপাতত এই ধরণের পদক্ষেপকে সমর্থন করবে না। তবুও নিজেদের পরিকল্পনায় অনড় ইসরাইলি নেতা।

পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফার আলোচনায় বসেছেন ঠিক তখনই ইসরাইল এই ধরণের হুমকি দিয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। নেতানিয়াহু বলেছেন, ইরানের সাথে আলোচনার বদলে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া উচিত।

ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানোর ইসরাইলি পরিকল্পনা ফাঁস করেছে ‘দ্য নিউইয়র্ক টাইমস’। ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরাইলি কর্মকর্তা।

মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্যদের উদ্ধৃতি দিয়ে বুধবার ‘নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে জানায়, ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চালাতে চান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলায় যুক্তরাষ্ট্রকেও পাশে চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া। সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা-ভাবনার পর ইসরাইল ট্রাম্পকে একটি ‘বিস্তৃত বোমা হামলার’ প্রস্তাব দেন।

প্রতিবেদনে জানা গেছে, ইসরাইলি কর্মকর্তারা আশা করেছিলেন, যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতিই দেবে না, বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে। তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি চাইছেন। এই কারণে তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যৌথ হামলার ইসরাইলি প্রস্তাবে রাজি হননি।

পরে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের আংশিক সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প। আগামী মাসে ইসলামিক প্রজাতন্ত্রের পরমাণু স্থাপনায় হামলা চালানোর ইসরাইলি পরিকল্পনা ‘প্রত্যাখ্যান’ করেছেন বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘আমি ‘প্রত্যাখ্যান’ করার কথা বলিনি। তবে আমি এটা করার জন্য তাড়াহুড়ো করছি না।’

গত বৃহস্পতিবার ওভাল অফিসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পাশে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ‘ইরানের একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে মৃত্যু ছাড়াই সুখে বসবাসের এবং আমি তা দেখতে চাই। এটাই আমার প্রথম বিকল্প।’

তিনি আরো বলেছেন, ‘যদি দ্বিতীয় বিকল্পের কথা আসে আমি মনে করি সেটা ইরানের জন্য খুবই খারাপ হবে এবং আমি মনে করি ইরান আলোচনা করতে চাইছে। ইতোমধ্যে রোমে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে ইরান। যদি তারা তা করে তবে এটা তাদের জন্য খুব ভালো হবে। তিনি বলেছেন, সহজ কথা হচ্ছে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারবে না।’

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ইসরাইল একাই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চায়

আপডেট সময় ১০:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫