ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বগাবাইদ বোর্ডঘর এলাকায় পুলিশ-জনতা উঠান বৈঠক অনুষ্ঠিত

জামালপুর : বগাবাইদ বোর্ডঘর এলাকায় অনুষ্ঠিত হয় পুলিশ-জনতা উঠান বৈঠক। ছবি : মেহেদী হাসান

জামালপুর সদর থানা পুলিশের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশ-জনতার সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শুক্রবার জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বগাবাইদ বোর্ডঘর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনসুর মিয়া, জামালপুর শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবীবুর রহমান সাইফুল মন্ডল ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল, সাংবাদিক মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়। জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে। মাদক এমন মরণব্যাধি যা আত্মঘাতিমূলক জীবনপ্রবাহ এবং কুৎসিত পথ। যা দুর্বিষহ করে অন্ধকার ডেকে আনে তার জীবন ও পরিবারে। ধ্বংস করে দেয় পারিবারিক সম্প্রীতি। মাদক নির্মূলে স্থানীয় এলাকাবাসী মিলে সার্বিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা। এছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ এক সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন বক্তারা।

এ সময় জামালপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাদক প্রতিরোধে, ইভটিজিং প্রতিরোধ, সাইবার বুলিং-সহ বিভিন্ন অপরাধ নির্মূলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

বগাবাইদ বোর্ডঘর এলাকায় পুলিশ-জনতা উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫