ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন নকলায় শিশু কন্যা হত্যা করল বাবা, পাষন্ড বাবা গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

দেওয়ানগঞ্জ : নিহত রাশেদ আকন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদ আকন্দ (৩৩) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৬ মার্চ বুধবার সন্ধ্যায় রাজিবপুর-বকশীগঞ্জ সড়কের পাথরেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ আকন্দ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী আকন্দপাড়ার সাবেক ইউপি সদস্য আশ্রাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ আকন্দ বাংলাদেশ রেলওয়ে নির্মাণাধীন জাপানী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। যমুনা সেতু পৃর্বপার কর্মস্হল থেকে বন্ধুর মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাশেদ আকন্দ মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদ আকন্দের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি

দেওয়ানগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৯:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫