ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপি নেতাকর্মীদের দোয়া মাহফিল

জামালপুর: মোনাজাতে অংশ নেন বিএনপির নেতাকর্মীবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে ৮০ ও ৯০ দশকের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে ৮০ ও ৯০ দশকের জামালপুর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দের ব্যানারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম উদ-দৌলা সিদ্দিকী ময়নার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক।

এছাড়াও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, জেলা জাসাসের সাবেক আহ্বায়ক হাফিজুল ইসলাম সজল, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সাবেক জিএস এনামুল হক মিলন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন, সাবেক ছাত্রনেতা একরামুল হক খান সজিব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে এগিয়ে নিতে ১৯ দফা কর্মসূচি দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দূরদর্শী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে এখন ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। এখন সেসব নির্যাতিত ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়নের দাবি জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা এবং দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপি নেতাকর্মীদের দোয়া মাহফিল

আপডেট সময় ১০:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫