ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

রোহিত-কোহলিদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা বিসিসিআইর

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের চ্যাম্পিয়ন ভারত ক্রিকেট দলের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে আইসিসির কাছ থেকে প্রাইজমানি হিসেবে প্রায় ২০ কোটি রুপি পায় ভারত।

বিসিসিআই সভাপতি ও ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের পেসার রজার বিনি বলেন, ‘পরপর দু’টি আইসিসি শিরোপা জয় বিশেষ অর্জন বটে। এই পুরস্কারের মাধ্যমে বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই আার্থিক পুরস্কার দলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এ বছর এটি আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি। নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছে ভারত। যা আমাদের দেশের শক্তিশালী ক্রিকেট কাঠামোর প্রতিফলন।’

ক্রিকেটারদের পাশাপাশি দলের কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যরা এবং নির্বাচক কমিটিও পাবে বিসিসিআইর পুরস্কার।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির মোট প্রাইজমানি ছিল ৬.৯ মিলিয়ন ডলার বা ৬০ কোটি রুপি। যা ২০১৭ সালের আসরের প্রাইজমানির চেয়ে ৫৩ শতাংশ বেশি।

টুর্নামেন্টে রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে প্রায় ১৫ কোটি রুপি।

টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুই সেমিফাইনালিস্ট পায় ৭ কোটির রুপির বেশি।

গ্রুপ পর্ব থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করে বাংলাদেশ। পয়েন্ট বিবেচনায় আট দলের টুর্নামেন্টে ষষ্ঠ হয় টাইগাররা। এজন্য ৪.৭৫ লাখ ডলার বা প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা পায় বাংলাদেশ।

সর্বশেষ তিন আইসিসি টুর্নামেন্টেই দাপট দেখিয়েছে ভারত। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তিন আসর মিলিয়ে ২৪ ম্যাচের মধ্যে ২৩টিতে জয় ও ১টি হারে তারা। একমাত্র হার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। তার আগে ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ৯টি ও সেমিফাইনালসহ টানা ১০ ম্যাচে জয় পেয়েছিল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

রোহিত-কোহলিদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা বিসিসিআইর

আপডেট সময় ০৮:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫