ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই : ফখরুল

ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সার্বিক কল্যাণ ও দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই।

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গন বলুন কিংবা এ অঙ্গনের জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট বলুন এবং সাংস্কৃতিক অঙ্গন বলুন আর সুশাসন বলুন সবক্ষেত্রেই একটাই পথ, যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। তাই আসুন আমরা সে লক্ষ্যে আরেকটি নতুন সংগ্রাম শুরু করি।’

বিএনপি’র মহাসচিব ১৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ক্রীড়া সম্পাদক, সাফ ফুটবল জয়ী দেশের একমাত্র অধিনায়ক ও খ্যাতিমান ফুটবলার আমিনুল হক, বিএনপি’র কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমীন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত প্রায় ১৬ বছর দেশের ওপর স্বৈরশাসনের পাথর চেপে বসেছিল। তারা ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং নিবিড় তত্ত্বাবধানে বরেণ্য ক্রীড়াবিদ আমিনুল দেশজুড়ে বিএনপি’র উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট চালু করেছে, যা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ভূমিকম্পের মতো এক আন্দোলনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। এর সুফল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ মানুষের জীবনের সবক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই : ফখরুল

আপডেট সময় ০৯:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫