ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ড : ঘর পুড়লেও অক্ষত পবিত্র কোরআন শরিফ

সরিষাবাড়ী : অগ্নিকাণ্ডের সময় অক্ষত রয়ে যায় পবিত্র কোরআন শরিফ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় মান্নান মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দু’টি বসতবাড়ি, দু’টি দোকান পুড়লেও অক্ষত রয়েছে একটি পবিত্র কোরআন শরিফ। ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে এ ঘটনা ঘটে।এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে একুশের মোড় এলাকার মান্নান মিয়ার ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ওই বাড়িতে ছুটে যান। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের সোলায়মান হোসেনের সার, কীটনাশক ও কুটিরশিল্পের দু’টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

সরিষাবাড়ী : আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জানতে পেরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দু’টি বসতঘর ও একটি সার ও কীটনাশক, একটি কুটির শিল্পের দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সোলায়মান হোসেন বলেন, পাশের বাড়ির মান্নান মিয়ার ঘর থেকে আগুন লাগে।ওই আগুনে আমার একটি সার ও কীটনাশক দোকান, আরেকটি কুটির শিল্পের দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে তার ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ সময় স্থানীয়রা বলেন, আগুনে সব পুড়ে গেলেও অক্ষত রয়েছে একটি কোরআন শরিফ। এটি দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ড : ঘর পুড়লেও অক্ষত পবিত্র কোরআন শরিফ

আপডেট সময় ১০:১২:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫