ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

কোভিড ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা ‘অত্যন্ত কম’ : চীন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) করোনা ভাইরাস ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা বেশি বলে দাবি করার পর চীন ২৭ জানুয়ারি সোমবার জানিয়েছে, কোভিড-১৯ মহামারী ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা ‘অত্যন্ত কম’।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন-ডব্লিউএইচও যৌথ বিশেষজ্ঞ দল প্রাসঙ্গিক ল্যাবরেটরিগুলোর সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম।’

তিনি যোগ করেন, ‘এটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বৈজ্ঞানিক সমাজে ব্যাপকভাবে স্বীকৃত।’

শনিবার সিআইএ জানায়, ভাইরাসটি প্রাণী থেকে ছড়ানোর তুলনায় চীনের একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

জন র্যা টক্লিফ দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রশাসনের অধীনে সিআইএ পরিচালক হিসেবে নিশ্চিত হওয়ার পর নতুন এই মূল্যায়ন আসে।

সিআইএ-এর এক মুখপাত্র শনিবার এক বিবৃতিতে জানান, ‘সিআইএ প্রতিবেদন অনুযায়ী স্বল্প আত্মবিশ্বাসের সাথে মূল্যায়ন করে যে কোভিড-১৯ মহামারীর উৎপত্তি প্রাকৃতিক উৎসের চেয়ে গবেষণা সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।’

এর আগে সিআইএ কোভিড ল্যাবরেটরি দুর্ঘটনার মাধ্যমে ছড়িয়েছে নাকি প্রাণী থেকে ছড়িয়েছে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।

বেইজিং সোমবার যুক্তরাষ্ট্রকে ‘উৎপত্তি শনাক্তকরণের বিষয়টি রাজনীতিকীকরণ ও হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার’ আহ্বান জানিয়েছে।

মাও বলেন, ওয়াশিংটনের ‘অন্য দেশগুলোর ওপর দোষারোপ ও কালিমালেপন বন্ধ করা উচিত এবং যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌক্তিক উদ্বেগগুলো নিরসনে সাড়া দেওয়া উচিত।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

কোভিড ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা ‘অত্যন্ত কম’ : চীন

আপডেট সময় ০৯:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫