ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে বিনামূল্যের ৯ হাজার সরকারি বই জব্দ

শেরপুর : পাচারের সময় জব্দ করা বইগুলো রাখা হয়েছে থানা হেফাজতে। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় নয় হাজার বই জব্দ করেছে শেরপুর সদর থানা পুলিশ।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাইদুল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৩ জানুয়ারি ভোরে গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ধাতিয়াপাড়া এলাকায় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালায়। এ সময় পিকআপে থাকা অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় নয় হাজার বই উদ্ধার করা হয়। পরে চালকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাইদুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ঢাকায় নেয়া হচ্ছিল। এ ঘটনার সাথে জজিত একজনকে গ্রেপ্তারসহ অন্যান্যদের চিহ্নিত করা হয়েছে। জব্দ করা বইগুলো বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেরপুরে বিনামূল্যের ৯ হাজার সরকারি বই জব্দ

আপডেট সময় ০৬:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫