ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

বকশীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

বকশীগঞ্জ : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরেরর বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ শূন্যের কোঠায় আনতে ইমাম ও কাজী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতুন নাহার, উপজেলা কাজী সমিতির সভাপতি চান মিয়া ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মাওলানা এনায়েত উল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক।

মতবিনিময় সভায় বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা, ইমাম ও কাজীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সকলেই যেখানে বাল্যবিবাহ সেখানেই প্রতিরোধ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

বকশীগঞ্জের ইউএনও মো. মাসুদ রানা বলেন, শিশুবিবাহ রোধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। সকলে মিলে এই উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ করব। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী বাল্যবিবাহ সম্পন্নের কাজে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

আপডেট সময় ১০:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫