ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

এম এ রশিদ হাসপাতালে হামলা, শুভ পাঠানসহ গ্রেপ্তার ৫

এম এ রশিদ হাসপাতালে হামলা মামলার প্রধান আসামি শুভ পাঠানসহ গ্রেপ্তার পাঁচজন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের একটি বেসেরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় সাবেক যুবদল নেতা এম শুভ পাঠানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ২৩ ডিসেম্বর সোমবার ভোর রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। গ্রেপ্তার সকল আসামি জামালপুর শহরের বাসিন্দা।

২৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। সেই সময় ঘটনাটি শহরে ব্যাপক আলোড়ন তৈরি করে। এ ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। ২৩ ডিসেম্বর সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে দশদিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়ক পারাপারের সময় হওয়া বাক বিতন্ডার জেড়ে হাসপাতালে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছে আসামিরা। এছাড়াও আসামিদের প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রগুলো খেলনা পিস্তল বলে দাবি করলেও তাতে সন্তুষ্ট নয় পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

এম এ রশিদ হাসপাতালে হামলা, শুভ পাঠানসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪