ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার জামালপুরে উন্নয়ন সংঘ সিডস উপকারভোগীর জয়িতা সম্মাননা অর্জন জামালপুরে উন্নয়ন সংঘ সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালিত সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমান বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জামালপুর জেলা শাখা রিকশা, ভ্যান, অটোচালক দলের সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড আইভরি কোস্টের

আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট।

২৪ নভেম্বর রবিবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ের পঞ্চম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয় আইসিসির সর্বশেষ সদস্য হওয়া আইভরি কোস্ট।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ১০ রান। সেপ্টেম্বরে সিঙ্গারপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে গিয়েছিলো মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়ে, নিজেরাই সেখানে নাম লেখালো আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা আইভরি কোস্ট।

ঘরের মাঠ লাগোসে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ পায় নাইজেরিয়া। দলের পক্ষে ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ১১২ রান করেন সেলিম সালাউ।

জবাবে ৭.৩ ওভারে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। দলের সাত ব্যাটার খালি হাতে সাজঘরে ফিরেন। সর্বোচ্চ ৪ রান করেন ওপেনার ওটাটারা মোহামেদ। নাইজেরিয়ার হয়ে বল হাতে ইসাক ড্যানলাডি ও প্রোসপার উসেনি ৩টি করে উইকেট নেন।

দারুণ ব্যাটিং-বোলিংয়ে ২৬৪ রানের বিশাল জয় পায় নাইজেরিয়া।

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা

৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড আইভরি কোস্টের

আপডেট সময় ০৬:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪