ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

আদানি-মণিপুর ইস্যুতে হট্টগোল, প্রথম দিনই মুলতবি ভারতের সংসদ

শীতকালীন অধিবেশনের প্রথম দিনই ভারতের সংসদে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আদানি, মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশের সম্ভল- এমন একাধিক ইস্যু নিয়ে হট্টগোলের জেরে প্রথম দিনই সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২৫ নভেম্বর সোমবার অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। এ সময় হট্টগোল শুরু হলে তার জেরে প্রথমে এক ঘণ্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

এরপর নানা ইস্যু নিয়ে বাকবিতণ্ডায় উত্তাপ সৃষ্টি হলে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মুলতুবি হয়ে যায় উচ্চকক্ষের অধিবেশন।

অধিবেশনে উপস্থিত ছিলেন একগুচ্ছ তৃণমূল সংসদ সদস্য। বিরোধীরা মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির ঘুষকাণ্ড নিয়ে সংসদে ঝড় তোলেন।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। কংগ্রেসের উদ্দেশে মোদি বলেন, জনগণ যাদের ক্রমাগত প্রত্যাখ্যান করেছে তারাই সংসদে আলোচনা হতে দেয় না। জনগণ প্রত্যাখ্যাত মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের সব কর্মের হিসাব রাখে এবং যখন সময় আসে, তারা তাদের শাস্তিও দেয়।

ভারতীয় মিডিয়া বলছে, উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে অধিবেশন মুলতুবি রাখা হয়েছে ২ দিনের জন্য।

মনে করা হচ্ছে, আবারও আদানি ইস্যু, মণিপুরে অশান্তি, বেকারত্ব, ওয়াকফ বিলসহ একাধিক ইস্যু নিয়ে সংসদে হৈ চৈ ফেলে দিতে পারেন বিরোধীরা।

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

আদানি-মণিপুর ইস্যুতে হট্টগোল, প্রথম দিনই মুলতবি ভারতের সংসদ

আপডেট সময় ০৬:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪