ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

লেবাননে প্রাণঘাতী হামলায় ছয় ইসরাইলি সেনা নিহত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের স্থল অভিযানের অন্যতম সবচেয়ে মারাত্মক দিনে ১৩ নভেম্বর বুধবার সীমান্তের কাছে যুদ্ধে ছয় ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় সৈন্যরা নিহত হয়। তাদের মৃত্যুতে ইসরাইল লেবাননে ৩০ সেপ্টেম্বর স্থল বাহিনী প্রেরনের পর হিজবুল্লাহর সাথে যুদ্ধে এ পর্যন্ত ৪৭ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

ইসরাইলি নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে কোনো শিথিলতা আনা হবে না বলে জানানোর পর সেনাবাহিনীর স্থল বাহিনী প্রেরণের ঘোষণা আসে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ‘ভগ্ন হৃদয়’ ইমোজি দিয়ে সৈন্য নিহত হওয়া পদাতিক ইউনিট ‘গোলানি ব্রিগেডের প্রতীক ‘হলুদ পটভূমিতে সবুজ জলপাই গাছের’ ছবি সম্বলিত একটি ছবি শেয়ার করেছেন।

২৩ সেপ্টেম্বর থেকে, ইসরাইল লেবাননে প্রধানত দক্ষিণ বৈরুতের এবং দেশের পূর্ব ও দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে তার হামলার অভিযান জোরদার করে এবং পরে ৩০সেপ্টেম্বর স্থল সেনা পাঠায়। এর আগে প্রায় এক বছর ধরে হিজবুল্লাহ ও ইরাইলের মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার ভোরে বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর এক ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটির বাইরে একটি ঘনবসতিপূর্ণ এলাকা আরামাউনে, ইসরাইলি হামলায় আটজন নিহত হয়েছে।

বুধবার রাতে বৈরুতের দক্ষিণ শহরতলীতে গোলাগুলির শব্দ শোনা যায়। এএফপি ফুটেজে একটি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এলাকাটি থেকে ইসরাইলের লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে ২৪ ঘণ্টার মধ্যে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরাইলের একের পর এক হামলার খবর জানানোর পরে আঘাতটি আসে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ বুধবার বলেছে তারা তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্রে ইসরাইলি সেনাবাহিনীর সদর দফতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করা পাঁচটি ক্ষেপণাস্ত্রের কয়েকটিকে বাধা দিয়েছে।

হিজবুল্লাহ মধ্যরাতের ঠিক আগে ইসরাইলের শত্রু সেনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়ও স্বীকার করেছে।

গত সপ্তাহে নিয়োগের পর ইসরাইলে প্রতিরক্ষা মন্ত্রী কাটজ সীমান্তে তার প্রথম সফরে, ‘কোনও যুদ্ধবিরতি হবে না’ উল্লেখ করে বলেন, আমরা প্যাডেল থেকে আমাদের পা সরিয়ে নেব না এবং এমন কোনও ব্যবস্থা করতে দেব না যাতে আমাদের যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন ব্যহত হয়।

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

লেবাননে প্রাণঘাতী হামলায় ছয় ইসরাইলি সেনা নিহত

আপডেট সময় ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪