ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

জামালপুর চেম্বার অব কমার্সে সাধারণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক গ্রেড-১ শেখ রফিকুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ, আমদানিকারক-রপ্তানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার সকালে শহরের চেম্বার ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ চপলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক গ্রেড-১ শেখ রফিকুল ইসলাম বিপিএএ।

প্রধান অতিথি প্রধান নিয়ন্ত্রক গ্রেড-১ শেখ রফিকুল ইসলাম বলেন, ২০১৯ সালের আগে বিভিন্ন মাধ্যমে আপনাদের সেবা দেওয়া হতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমি জয়েন্ট করি তখন হাতে লিখে লিখে বিভিন্ন দপ্তরে সেবা দিতে হতো। ২০১৯ সাল থেকে আমাদের কয়েকটি সেবা অনলাইনের মাধ্যমে সেবা দেওয়ার কার্যক্রম চালু করেছি। এখন থেকে আর কোন মানুষকে অফিসে আসতে হয় না। বাংলাদেশসহ পৃথিবীর যে কোন জায়গায় থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আমাদের এখানে। তথ্যপ্রযুক্তি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সেবার মানও এগিয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বিনা আয়েশে, বিনা খরচে, সময় নষ্ট না করে, কোন রকম হয়রানি বা লেনদেন না করে দ্রুত সেবাটা যেন আপনি বাড়ি থেকে পেতে পারেন সেইটা হলো আমাদের উদ্দেশ্য এবং সেইটা আমরা করতে পেরেছি। আমরা যেভাবে সেবাটা দিচ্ছি সেই বিষয়ে আপনাদের কোন দেন ধারণা আছে কি না।

জামালপুরের নকশিকাঁথার বিষয়ে তিনি বলেন, জামালপুরের নকশিকাঁথা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এর সুনাম রয়েছে। বিভিন্ন দেশে জামালপুরের নকশিকাঁথা বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তরের নির্বাহী কর্মকর্তা ও অফিস প্রধান রায়হানা তাসমিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) এ কে এম আব্দুল্লাহ বিন-রশিদ, জেসিসিআই এর সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন খান প্রমুখ।

আমদানিকারক ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষিবিদ আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন, গোলাম মোহাম্মদ পলাশ, আমদানি কারক রণজিৎ বিশ্বাস খোকন, অনন্যা বিউটি পার্লারের স্বত্বাধিকারী শাকিল আশরাফ ও জামালপুর হস্তশিল্প অ্যাসোসিয়েশনের সদস্য সানজানা আক্তার।
ব্যবসায়ীরা বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে যদি সাধারণ ব্যবসায়ীদের সকল প্রকার সুযোগ সুবিধা না থাকে তা হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর যদি সাধারণ ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দেয়, তা হলে দেশে বেকার সংখ্যা বেড়ে যাবে। তারা কামালপুর বন্দরে নানাবিধ সমস্যা দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান করতে হবে।

তারা আরও বলেন, ব্যবসায়ীরা শিল্প কারখানা নিরাপত্তা ও ব্যাংকিং ক্ষাতে ডলার সংকট অর্থনৈতিক প্রবাহ চলমান রাখার জন্য এবং বিনিয়োগে নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেসিসিআই’র কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

জামালপুর চেম্বার অব কমার্সে সাধারণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২১:২২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪