ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

রোনাল্ডোর পেনাল্টি মিসে কিংস কাপ থেকে আল নাসরের বিদায়

ক্রিস্টিয়ানো রোনল্ডো

ক্রিস্টিয়ানো রোনল্ডোর পেনাল্টি মিসে সৌদি কিংস কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসর। ২৯ অক্টোবর মঙ্গলবার শেষ ষোলতে আল তাউয়ুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে আল নাসর। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো দুই বছর আগে সৌদি ক্লাবে যোগ দেবার পর থেকে এখনো বড় কোন শিরোপা জিততে পারেননি।

সৌদি পেশাদার লিগ টেবিলের মাঝামাঝিতে থাকা সফরকারী আল তাউয়ুন রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৭১ মিনিটে ওয়লিদ আল-আহমেদের গোলে এগিয়ে যায়। ম্যাচের একবারে শেভাগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল আল নাসর। কিন্তু রোনাল্ডোর শট বারের উপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের। সৌদি লিগে যোগ দেবার পর থেকে এ পর্যন্ত ১৮ বার পেনাল্টির সুযোগ পেয়ে কোনবারই মিস হয়নি রোনাল্ডোর।
সেপ্টেম্বরে কোচ লুইস কাস্ত্রোর স্থলাভিষিক্ত হওয়া স্টিফানো পিওলির অধীনে এটাই আল নাসরর প্রথম পরাজয়।

পিওলি বলেছেন, ‘কৌশলগত দিক থেকে আমরা ভাল খেলেছি। কিন্তু তারপরও ম্যাচটি জিততে পারিনি। কিংস কাপ থেকে বিদায়ে আমরা খুবই হতাশ। কিন্তু এখনো আমাদের হাতে দুটি ট্রফি জেতার সুযোগ রয়েছে। নিজেদের সেরাটা দিয়েই আমরা এগিয়ে যাবো।’

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক সুপারস্টার রোনাল্ডো ও আল নাসরের সামনে এখনো এ মৌসুমে দুটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। যদিও ইতোমধ্যেই সৌদি পেশাদার লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলালের থেকে ৬ পয়েন্ট পিছনে রয়েছে রোনাল্ডোর দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট অর্জণ করেছে আল নাসর।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

রোনাল্ডোর পেনাল্টি মিসে কিংস কাপ থেকে আল নাসরের বিদায়

আপডেট সময় ০৪:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪