ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

সাকিবের বদলি মুরাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলি হিসেবে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। এর মাধ্যমে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ভঙ্গ হলো সাকিবের।

২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের টেস্ট দিয়ে বড় ফরম্যাট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ৩০ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী মুরাদ।

সরকার ও বিসিবির উচ্চপর্যায়ের কাছ থেকে ছাড়পত্র পাবার পর সাকিবের ইচ্ছা অনুযায়ী সিরিজের প্রথম টেস্টের দলে তাকে রাখা হয়েছিলো ।

কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হবার কারণে সাকিবের বিরুদ্ধে সাধারণ জনগণের প্রতিবাদের মুখে তাকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন আজ বলেন, ‘আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না সাকিবকে। টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে সে। কিন্তু তার যে অভিজ্ঞতা, ব্যাট ও বল হাতে তার সামর্থ্যের কোন বিকল্প কেউ নেই আমাদের।’

তিনি আরও বলেন, ‘যাই হোক, হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও ছিল সে। মুরাদ আমাদের বোলিংয়ে ভারসম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস, এই পর্যায়ের ক্রিকেটে নিজেকে মেলে ধরার সম্ভাবনা তার আছে।’

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান , তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

সাকিবের বদলি মুরাদ

আপডেট সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪