ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ

স্বর্ণা আকতারের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি সম্পন্ন করলো বাংলাদেশ। ৩০ সেপ্টেম্বর সোমবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৩৩ রানে হেরেছিলো টাইগ্রেসরা।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভালো শুরু করেও ২ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন টাইগ্রেসদের দুই ওপেনার সাথী রানী ও দিলারা আকতার। ৫টি চারে সাথী ১৬ বলে ২৩ এবং ২টি বাউন্ডারিতে দিলারা ১০ রান করেন।

এরপর সোবহানা মোস্তারি ১৫, নিগার সুলতানা ১৮ ও তাজ নেহার ১৭ রানে ফিরলে, বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। ১৬.১ ওভারে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

শেষ দিকে স্বর্ণা ও রিতু মনির ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ। রিতু ২টি চারে ১৪ রানে আউট হলেও ৩টি চারে ২৮ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।

শুরু থেকেই লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে বাংলাদেশ। এতে ৬৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। পরের দিকেও বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ৮ বল বাকী থাকতে ১১৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওমাইমা সোহেল।

বাংলাদেশের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। স্বর্ণা-মারুফা আকতার-ফাহিমা খাতুন ও রাবেয়া খান ২টি করে উইকেট নেন। নাহিদা আকতার নেন ১ উইকেট।

আগামী ৩ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে আছে- ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ

আপডেট সময় ০২:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪