ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

দুই যুগেও এমপিওভুক্ত হয়নি মলমগঞ্জ মডেল কলেজ

মলমগঞ্জ মডেল কলেজ

মলমগঞ্জ মডেল কলেজ। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের মলমগঞ্জ মডেল কলেজটি দুই যুগেও এমপিওভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানের ২৬ জন মানবেতর জীবনযাপন করছে। অধ্যক্ষ, প্রভাষক ও অফিস সহকারীসহ কয়েজন মারা গেছে, অনেকে আবার এলপিআরেও চলে গেছেন।

জানা গেছে, উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, মাদরাসা ও স্কুল এন্ড কলেজ মিলে মোট ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পার্থশী ইউনিয়নে ২০০১ সালে মলমগঞ্জ মডেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০৯ থেকে আজ পর্যন্ত ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। পশ্চিম এলাকায় একমাত্র বিশাল ভবন, টিনশেড বারান্দাসহ প্রশস্ত মাঠ, মনোরম ও নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলে ৩৩৪ জন ছাত্র-ছাত্রী রয়েছে। প্রভাষক ও কর্মচারী ২৬ জন নিয়ে কলেজটি পরিচালনা হয়ে আসছে। গত ১৬ বছর আওয়ামী লীগ দলীয় সরকার ক্ষমতায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কোন ভবন নেই শুধু স্কুল এন্ড কলেজ প্রস্তাবনাকেই সরকারি অনুমোদন এমপিও করা হয়েছে। অথচ মলমগঞ্জ মডেল কলেজটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরও কেন এমপিওভুক্ত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।

সরকারি ইসলামপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল জানান, এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কেন এমপিও হলো না সেটা খতিয়ে দেখা দরকার। শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছামিউল হক শামীম জানান, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার জন্য সাবেক ধর্মমন্ত্রী মহোদয়কে বার বার বলেছি কোন কাজ হয়নি ।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ইসলামপুরে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ৩৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। মলমগঞ্জ মডেল কলেজটি কেন এমপিওভুক্ত হয়নি বিষয়টি জানিনা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

দুই যুগেও এমপিওভুক্ত হয়নি মলমগঞ্জ মডেল কলেজ

আপডেট সময় ০৯:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪