ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

কাদের-কামালসহ ৪৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা এফআইআর হিসেবে নিতে নির্দেশ আদালতের

বাংলারচিঠিডটকম ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত স্কুল ছাত্র ছাবিদ হোসেন (১৫) এর পরিবারের দায়ের করা হত্যা মামলা এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওবায়দুল কাদের-আসাদুজ্জামান খান কামালসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত সকল আসামীকে শ্রেণীভূক্ত করে হত্যা মামলাটি গ্রহণের নির্দেশ দেন। বাদী পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল আহমাদ মামলাটি দায়ের করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী মিল্টন আলী।

আইনজীবী সাকিল আহমাদ বিষয়টি ২ সেপ্টেম্বর সোমবার জানিয়েছেন।

এ মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৭৪ জনকে সুনির্দিষ্ট এবং আরো অজ্ঞাত কয়েকজনকে উল্লেখ করে মামলাটি দায়ের হয়।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্রদের সঙ্গে থাকাবস্থায় মাথায় গুলি করে পুলিশ হত্যা করে ছাবিদকে। তারপর পরিবারের সদস্যরা তার মরদেহ উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে শনাক্ত করে।

ছাবিদ টঙ্গী রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

কাদের-কামালসহ ৪৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা এফআইআর হিসেবে নিতে নির্দেশ আদালতের

আপডেট সময় ০৬:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪