ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

বকশীগঞ্জে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোকাররম খন্দকার।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি, সামাজিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সহকারী শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।

২৬ আগস্ট সোমবার বিকাল ৩টায় বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মোকাররম খন্দকার নামে ওই ভুক্তভোগী।

মালিরচর মন্ডল পাড়া গ্রামের মৃত মফিজল হক খন্দকারের ছেলে মোকাররম হোসেন সংবাদ সম্মেলনে বলেন, আমার প্রতিবেশী ও মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহর সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আমার স্বত্ব দখলীয় জমি থেকে আমাকে উচ্ছেদ করতে শিক্ষক মো. আব্দুল্লাহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন ব্যক্তিবর্গদের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বার বার হয়রানি করছেন। এতে করে আমার সুনাম সামাজিকভাবে ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি আমি আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হয়েছি। একই সঙ্গে আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তাই আমার বিরুদ্ধে শিক্ষক আব্দুল্লাহর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে মোকাররমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

বকশীগঞ্জে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪