ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

ডোনাল্ড ট্রাম্পের দাবি: ইসরায়েলকে ঘৃণা করেন কমলা হ্যারিস

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কমলা হ্যারিসের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলকে ঘৃণা করেন কমলা এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে এর জন্য দায়ী বর্তমান এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ২৩ আগস্ট শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিজের সোশ্যাল প্লাটফর্ম ট্রুথে গত রাতে এমন অভিযোগ করেছেন ট্রাম্প। ট্রুথে এক পোস্টে তিনি লিখেছেন, তিনি ইসরায়েলকে ঘৃণা করেন… কংগ্রেসে নেতানিয়াহুর সেশনের সময় তাকে (কমলা হ্যারিস) দেখতেও পাওয়া যায়নি।

এই পোস্টের পর ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প লিখেছেন, ৭ অক্টোবর হামলার জন্য দায়ী তিনি। ইরান ভঙ্গুর… হিজবুল্লাহকে দেওয়ার মতো তাদের অর্থ নেই।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্পে নিজেকে ইসরায়েলপন্থী প্রার্থী হিসেবে জাহির করছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করছেন, তিনি ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট এবং কোনো ইহুদি যদি ডেমোক্রেটদের ভোট দেয় তার মানে তারা তাদের ধর্মকে ঘৃণা করে।

এদিকে গতকাল রাতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। গত রাতেই কমলা ইসরায়েলের প্রতি জোরালো সমর্থনের কথা উল্লেখ করেন তার ভাষণে।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

ডোনাল্ড ট্রাম্পের দাবি: ইসরায়েলকে ঘৃণা করেন কমলা হ্যারিস

আপডেট সময় ০৫:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪