ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ’৭১ বিজয় পাইলাম, আজও মুক্তি পাইলাম না’ জামালপুরে মানবাধিকার দিবসে বক্তারা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে জামালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, সঞ্চয়ী ব্যাংক ও শিক্ষা উপকরণের অংশ হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সারাদেশে দশ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের সহায়তায় ১৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন, চিনাডুলী ইউনিয়ন, বেলগাছা ইউনিয়ন ও কুলকান্দি ই্উনিয়নে দুই হাজার ৭৫০ পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে আম, নিম, লটকন, সোনালু, কৃষ্ণচূড়ার ২৭ হাজার ৫০০টি গাছের চারা, দুই হাজার ৭৫০টি প্লাস্টিকের সঞ্চয়ী ব্যাংক ও শিক্ষা উপকরণ অংশ হিসেবে তিন হাজার ৪০০ ছাতা বিতরণ করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের পাচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম। এ সময় ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল ইগ্নেসিয়াস গমেজ, পারি প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, শিক্ষক সাইফুল ইসলাম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি কাজ করে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় ১০:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪