ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার জামালপুরে উন্নয়ন সংঘ সিডস উপকারভোগীর জয়িতা সম্মাননা অর্জন জামালপুরে উন্নয়ন সংঘ সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালিত সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমান বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জামালপুর জেলা শাখা রিকশা, ভ্যান, অটোচালক দলের সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

বকশীগঞ্জের ধানুয়া কামালপুরে চোরাই কাঠ উদ্ধার

কাঠ উদ্ধারের পর দলনেত্রী অঞ্জলিসহ অন্যান্য সদস্যরা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি গ্রাম থেকে চোরাই কাঠ উদ্ধার করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা। ১৪ আগস্ট বুধবার রাত ১০টার দিকে এ কাঠ উদ্ধার করা হয়।

ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি গ্রামের ডুমুরতলায় গ্যাড়ামাড়া গীর্জার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও ভিডিপি সদস্যরা চোরাকারবারিদের দেখে ধাওয়া দিলে তারা কাঠ রেখে পালিয়ে যায়।

আনসার ও ভিডিপি, জামালপুর জেলা কমান্ড্যান্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ধানুয়া কামালপুর ইউনিয়ন দলনেত্রী অঞ্জলির বরাত দিয়ে জানানো হয়, তিনি বুধবার রাত আনুমানিক ১০টার দিকে গ্যাড়ামারা গির্জার নিরাপত্তার দায়িত্ব পালন কালে গির্জাসংলগ্ন রাস্তা দিয়ে ৩-৪ জন কাঠ চোরাকারবারিকে গাছের তিনটা গুঁড়ি নিয়ে যেতে দেখেন। তখন তিনিসহ নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য আনসার সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা কাঠের গুঁড়িগুলো রেখে পাশের জঙ্গলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টকে অবগত করেন। পরবর্তীতে জেলা কমান্ড্যান্টের নির্দেশে কাছের বন অফিসে যোগাযোগ করে চোরাই কাঠ তাদের কাছে হস্তান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা

বকশীগঞ্জের ধানুয়া কামালপুরে চোরাই কাঠ উদ্ধার

আপডেট সময় ০১:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪