ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ’৭১ বিজয় পাইলাম, আজও মুক্তি পাইলাম না’ জামালপুরে মানবাধিকার দিবসে বক্তারা

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা

সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকরিদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় জামালপুর সুইড প্রতিবন্ধী ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিডিডির প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণকান্ত রায়। প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম এজাজুল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম, অর্ক হস্তশিল্পের পরিচালক মাসুমা আক্তার, সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, তারকা সংঘের নির্বাহী পরিচালক মো. বিলাত আলী, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তিরা।

আলোচনা সভায় উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, সমাজ সেবা অধিদপ্তর, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে। উন্নয়ন সংঘ তাদের কর্মসংস্থানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।

সভায় ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক সভায় বিপদাপন্ন প্রতিবন্ধী ব্যাক্তিদের চাকরি দেওয়ার ক্ষেত্রে সুযোগ তৈরিতে আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় ০৮:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪