ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে দর্শানোর নোটিশ জামালপুরে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক

মহাসড়ক অবরোধ করে বশেফমুবিপ্রবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ ও মিছিল করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নিতে তারা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষনা দিয়েছেন।

৭ জুলাই রবিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এর ১০ মিনিট পর এক বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট হয়ে গোবিন্দগঞ্জ বাজারে এসে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার প্রদর্শন করে ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথা কবর দে’, ‘সোনার বাংলা গড়তে হলে, মেধার অবমূল্যায়ন বন্ধ করতে হবে’ ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এমন অনেক কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনের আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন মিয়া বলেন, মেধাবীদের বঞ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় তাই সরকার প্রধানের প্রতি আমাদের বার্তা স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে চলাতে হলে মেধাবীদের ঠাঁই দিতে হবে এবং কোটাব্যবস্থার সংস্কার করতে হবে।

আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী গণিত বিভাগের রমজান বলেন, আলী বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। শিক্ষার্থীরা এর আগেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, আমরা কোটার সংস্কার চাই। যারা কোটা পাওয়ার অধিকার রাখে তাদেরকে অবশ্যই সেই অধিকার দেওয়া হোক। কিন্তু অতিরিক্ত কোটা প্রদানের মাধ্যমে বিপুলসংখ্যক মেধাবীদের বঞ্চিত করার সুযোগ আমরা মেনে নিতে পারি না। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবি জানাই।

গত ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপরই নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটাবিরোধী আন্দোলন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে দর্শানোর নোটিশ

মহাসড়ক অবরোধ করে বশেফমুবিপ্রবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

আপডেট সময় ১২:২০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪