ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

ইসলামপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নটারকান্দা-পচাবহলা সড়কে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন।ছবি: বাংলারচিঠিডটকম

পানির তোড়ে ধসে যাচ্ছে পচাবহলায় সেতুর সংযোগ সড়ক।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যা পানি রাতারাতি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় বানভাসীরা মানবেতর জীবনযাপন করছে। উপজেলার আটটি ইউনিয়নের সাথে স্থল পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা থেকে চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার সড়কে ও গুঠাইল সড়কে পানি উঠায় স্থল পথের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও সদর ইউনিয়নে নটারকান্দা ও পাঁচবাড়িয়া সড়ক পানির তোড়ে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বেলগাছা নদী ভাঙনে শিলদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সিন্দুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেকোন মুহূর্তে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পানির তলে নিমজ্জিত চিনাডুলীর আমতলী বাজারের বলিয়াদহ সড়ক । ছবি: বাংলারচিঠিডটকম

ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করে দিয়েছে। পানিবন্দি মানুষগুলো উচু স্থানে, বিভিন্ন স্কুলে, আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি হাঁস, মুরগিসহ গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

এদিকে বন্যার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৯৯ সেন্টিমিটারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম এ প্রতিদেককে জানান, বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

ইসলামপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৮:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪