ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

অস্কারজয়ী চিত্রনাট্যকার রবার্ট টাউন আর নেই

চিত্রনাট্যকার রবার্ট টাউন

চিত্রনাট্যকার রবার্ট টাউন

বাংলারচিঠিডটকম ডেস্ক:

হলিউডের অস্কারজয়ী বিখ্যাত চিত্রনাট্যকার রবার্ট টাউন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। ১ জুলাই সোমবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তিনি মারা যান।

প্রচারক ক্যারি ম্যাকলুর বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিখ্যাত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা রবার্ট টাউন পরিবারের সদস্যরা বলেছেন তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’

বিখ্যাত চায়নাটাউন মুভির চিত্রনাট্য তার লেখা। একে এ যাবতকালের সেরা চিত্রনাট্য হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ‘দ্য লাস্ট ডিটেইল’ ‘শ্যাম্পু’ এবং প্রথম দু’টি ‘মিশন ইম্পসিবল’ মুভির চিত্রনাট্যের কৃতিত্বও তার।

টাউন ছিলেন ১৯৭০ এর দশকের নিউ হলিউড আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। তার সবচেয়ে বিখ্যাত কাজের মধ্যে রয়েছে ‘বনি এন্ড ক্লাইড’ এবং ‘দ্য গড ফাদার’।

রবার্ট টাউন ১৯৭০ এর দশকের মাঝামাঝিতে তিনবার অস্কারের জন্যে মনোনীত হন। শেষ পর্যন্ত চায়নাটাউনের জন্যে তিনি সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতেন।

রবার্ট টাউন ১৯৩৪ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অস্কারজয়ী চিত্রনাট্যকার রবার্ট টাউন আর নেই

আপডেট সময় ০৭:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪